ads

সোমবার , ২৫ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় হেফজুল কুরআন ও নাজেরা শিক্ষার্থীদের ছবক উদ্বোধন উপলক্ষে দোয়া-আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২১০
নকলায় হেফজুল কুরআন ও নাজেরা শিক্ষার্থীদের ছবক উদ্বোধন উপলক্ষে দোয়া-আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার মিসবাহুল ফালাহ্ ইসলামিয়া কিন্ডারগার্টেনে হেফজুল কুরআন ও নাজেরা শিক্ষার্থীদের ছবক উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সোমবার সকালে মাদরাসা মিলনায়তনে ওই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী। ওইসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লুৎফর রহমান ফিরোজ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মেহেদী হাসান মিছবাহ, মমিনাকান্দা মাদরাসার শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।
ওই ছবক উদ্বোধনী অনুষ্ঠানে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হিজড়াদের প্রতি ভালোবাসা… পরবর্তী সংবাদ শেরপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জলন ও গীতিআলেখ্য

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads