ads

সোমবার , ২৫ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৯
শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি ২৫ মার্চকে মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন উল্লেখ করে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সওজ’র নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সাংবাদিক আব্দুর রহিম বাদল, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসের আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আ’লীগ প্রার্থী, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে দলের বিদ্রোহী… পরবর্তী সংবাদ শেরপুরে শিশু ফোরামের স্থান ও বাজেট বরাদ্দ বিষয়ক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads