স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার পাকুরিয়া আলোর দিশারী শিশু ফোরামের উদ্যোগে ২৫ মার্চ সোমবার দুপুরে তাদের (শিশু ফোরাম) জন্য স্থান ও বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, শেরপুর কার্যালয়ের সহযোগিতায় পাকুরিয়া ইউনিয়ন পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুরিয়া আলোর দিশারী শিশু ফোরামের সভাপতি আকাশী খন্দকার।
এতে বক্তব্য দেন পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হায়দার আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা, ভিডিসি সভাপতি উকিল মাহবুব প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী তাঁর বক্তব্যে শিশুদের এরকম উদ্দ্যোগকে স্বাগত জানান এবং নব-নির্মিত ইউনিয়ন পরিষদ ভবনে শিশুদের মেধা বিকাশ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য একটি কক্ষ বরাদ্দ ও আগামী ২০১৯-২০ অর্থ বৎসরে শিশুদের জন্য অর্থ বরাদ্ধ রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তিনি বাল্যবিবাহ বন্ধে শিশু-কিশোরসহ অভিভাবকদের এগিয়ে আসার আহব্বান জানান।
























