ads

রবিবার , ১৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

খবর টি পড়েছেন : ২৫৭
শেরপুরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কালেক্টরেট ভবন অঙ্গণে সদ্য নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে দিবসের সূচনা করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এরপর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু।
এনডিসি মেজবাউল আলম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ভাষণ, ক্যুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসক ডিসি উদ্যানে বঙ্গবন্ধু বিষয়ক পুস্তকসম্ভার নিয়ে ৩টি স্টল উদ্বোধন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রশাসনের অভিযানে ২টি খাস পুকুর উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে জাতির পিতার জন্মদিনে জেলা পুলিশের উদ্যোগে শিশু…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads