স্টাফ রিপোর্টার ॥ ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী চিত্রাঙ্কন, গল্প বলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু উৎসব ও ছবি মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুনাক সভাপতি আলেয়া ফেরদৌসী।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজুয়ান দীপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে প্রায় ২ হাজার শিক্ষার্থীকে শপথ পাঠ করান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।























