ads

বুধবার , ১৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ স্বামী-দেবরের বিরুদ্ধে যৌতুক-নির্যাতনের মামলা করে দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে পুলিশ স্বামী-দেবরের বিরুদ্ধে যৌতুক-নির্যাতনের মামলা করে দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে যৌতুক নির্যাতনের ঘটনায় পুলিশ স্বামী-দেবরসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন লায়লা আরজুমান শান্তি নামে এক তরুণী গৃহবধূ। প্রতিকার না পাওয়ার আশঙ্কায় হতাশ হয়ে এখন ওই গৃহবধূ একমাত্র সন্তানকে নিয়ে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু এরপরও মিলছে না সান্তনা ও প্রতিকার। তার আকুতি, তিনি সন্তানকে নিয়ে স্বামীর সংসারে ফিরে যেতে চান। আর দশজন গৃহবধূর মতোই স্বামী সন্তানকে নিয়ে থাকতে চান সুখে-স্বাচ্ছন্দ্যে।
১৩ মার্চ বুধবার দুপুরে একমাত্র সন্তান রওনক আহমেদ শ্রাবণ (১১) কে সাথে নিয়ে ওই গৃহবধূকে শেরপুরের আদালত অঙ্গনে ছুটোছুটি করতে দেখা যায়। ওইসময় তিনি আবেগতাড়িত হয়ে জানান, শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর তিনানীপাড়া শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য অমানসিকভাবে নির্যাতনের ঘটনায় স্বামী-দেবরসহ ৬ জনের বিরুদ্ধে মামলার দায়েরের প্রায় ৩ মাস পরও গ্রেফতার হয়নি প্রধান আসামী স্বামী নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় কর্মরত রফিকুল ইসলাম (বিপি-৮৩০৩০৮৭৯৬৭)। এছাড়া গত ২৩ জানুয়ারি প্রধান আসামী ব্যতীত অপরাপর ৫ আসামী নিম্ন আদালতে হাজির হয়ে তাদের মধ্যে ৩ জন জামিন পেলেও দেবর জামালপুরের ইসলামপুর থানায় কর্মরত কনস্টেবল হামিদুল ইসলাম (বিপি-৮৯১১১৪২০১৪) ও শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত আমিনুল ইসলাম হাজতবাসে যায়। এরপর বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলে কনস্টেবল হামিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলেও আজও আমিনুল ইসলামকে বরখাস্ত করা হয়নি। ফলে প্রধান আসামী রফিকুল ইসলামের পাশাপাশি আমিনুল ইসলামও এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনকে পুনঃপুন অবহিত করার পরও সরকারি চাকরিজীবী ৩ আসামীর পক্ষেই মামলার ঘটনার দিন কর্মস্থলে হাজির থাকার প্রত্যয়ন দেওয়া হয়েছে। কেবল তাই নয়, ঘটনার সময়কাল দিনের বেলা হলেও ওই সময়কালে নৈশপ্রহরী আমিনুল ইসলাম কর্মরত ছিলেন মর্মেও প্রত্যয়নপত্র হাসিল করা হয়েছে। একমাত্র সন্তানসহ পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় কিছু সাক্ষী ঘটনার স্ব-পক্ষে জবানবন্দি দিলেও এখন খোদ মামলাটিরই অপমৃৃত্যু ঘটানোর চেষ্টা চলছে। মামলায় তাদের শাস্তি হোক এটাই আমার বড় চাওয়া নয়, আমি তো একমাত্র সন্তানকে নিয়ে স্বামীর সংসার করতে চাই। অথচ এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের কাছে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আসামীরা মুক্তিযোদ্ধা পরিবার, পুলিশ ও সরকারি চাকরিজীবী হয়েছেন বলেই পার পেয়ে যাবেন ? ওইসময় মাকে চেপে থাকা সন্তান শ্রাবণ জানায়, ভরণপোষণ দূরে থাক, বাবা ও পরিবারের লোকজন তার কোন খোঁজখবরও নেন না।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, তদন্তের সর্বশেষ অবস্থা জানা নেই। তবে ইতোমধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই তা শেষ করতে তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই আব্দুল মোতালেব বলেন, মামলার পূর্ণাঙ্গ তদন্ত কাজ এখনও শেষ করতে পারিনি। তবে ৯০ কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমার জানামতে প্রধান আসামী রফিকুল ইসলাম ছুটিতে রয়েছেন। হাজত খাটার পর হামিদুল সাময়িক বরখাস্ত হয়েছেন। আর আমিনুল ইসলামের বিষয়ে সেরকম কিছু জানা যায়নি। তবে সে মাস্টাররোলের কর্মচারী বলে শুনেছি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিকেলে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে মুক্তিযোদ্ধা শ্বশুর আব্দুল মোতালেবের প্রত্যক্ষ প্ররোচনায় পুলিশ কনস্টেবল স্বামী রফিকুল ইসলাম ও ২ দেবরসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ)/৩০ ধারায় ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন নওগাঁ জেলার রাণীনগর উপজেলা ভেটি সর্দারপাড়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ লায়লা আরজুমান শান্তি। এরপর ২০ জানুয়ারি শ্রীবরদী থানায় তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads