ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ মার্চ বুধবার উপজেলা প্রশাসন ও এপি ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুন্নবী, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট কর্মকর্তা চিত্রা চিসিম, টুকি চা¤ু^গং,গ্লোরী রাংসা, জেফিরাজ দোলন কুবি প্রমূখ। এর আগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
























