ads

মঙ্গলবার , ১২ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা

খবর টি পড়েছেন : ২৬৪
ঝিনাইগাতীতে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা সরগরম হয়ে উঠেছে। ২৪ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৭ মার্চ প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদরসহ গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে ও বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গানের তালে তালে চলছে মাইকে প্রচার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রার্থী, সমর্থক ও ভোটারদের চোখে এখন ঘুম নেই।
জানা যায়, সীমান্তবর্তী এ উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার হলো ১ লাখ ২৫ হাজার ২১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৬৪২ জন এবং মহিলা ভোটার ৬৩ হাজার ৫৭২ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫৩টি। এবারের নির্বাচনে এ উপজেলা থেকে ৩টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম নৌকা, দলের বিদ্রোহী ২ প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ আনারস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ মোটরসাইকেল। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করলেও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা দোয়াত কলম ও জাতীয় পার্টির সাবেক নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ হেলিকপ্টার ও ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হাই আম প্রতীক নিয়ে লড়ছেন। এ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী নাইম নির্বাচনের প্রথম ভাগ থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নাইম। আর তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আবুল কালাম আজাদের পাশাপাশি ফারুক আহম্মেদও মাঠ কাঁপাচ্ছেন। তবে ২ বারের চেয়ারম্যান বিএনপি নেতা বাদশা শেষবধি প্রার্থী হয়ে বসায় ভোটের সমীকরণ ক্রমেই পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর তা হলে এবারও নাইম ও বাদশার মধ্যে দ্বিমুখী লড়াই হতে পারে।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম মাইক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালা, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন চশমা, মোফাজ্জ্বল হোসেন টিওবয়েল, বিএনপি নেতা মোহাম্মদ নুহু মিয়া টিয়া পাখি ও বিএনপি নেতা আমিরুল ইসলাম মক্কু উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লাইলী বেগম কলস, জেসমিন আক্তার ফুটবল, জেবুনেছা কোহিনুর পদ্ম ফুল ও ইসমাতারা হাঁস প্রতীক নিয়ে লড়ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা নির্বাচন ॥ শ্রীবরদীতে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিদ্রোহীরা পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ স্বামী-দেবরের বিরুদ্ধে যৌতুক-নির্যাতনের মামলা করে দ্বারে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads