স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকা, ড্রাগ লাইসেন্স নবায়ন না করা ও আমদানি নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৩ টি ঔষধের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের জেলা সদর হাসপাতালের সামনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ওইসময় মেধা মেডিসিন সেন্টার, হাসনা হেনা মেডিকেল হল ও মুকুল মেডিকেল হল এ্যান্ড সার্জিক্যালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযানকালে জেলা ড্রাগ সুপার রহমত উল্লাহ, সদর থানার এসআই ফারুক আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
























