ads

শুক্রবার , ৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ভিক্টোরিয়ান ক্লাবের পরিস্কার-পরিছন্ন অভিযান

খবর টি পড়েছেন : ১৭০
শেরপুর ভিক্টোরিয়ান ক্লাবের পরিস্কার-পরিছন্ন অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ সুরক্ষা এবং শেরপুর শহরকে পরিস্কার পরিছন্ন রাখার জন্যে ভিক্টোরিয়ান ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করা হয়েছে। ৮ মার্চ শুক্রবার উদ্বোধনী দিনে ডিসি উদ্যান, ডিসি কমপ্লেক্স ও মসজিদ কমপ্লেক্স এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পরিবেশের যম ‘পলিথিন’ অপসারণসহ গাছের পাতা ও অন্যান্য ময়লা-ধূলো পরিস্কার করা হয়। শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
ডিবেটিং ক্লাবের জায়েদ হাসান নৌরব ও ইবনুল আবরার শাহরিয়ার সিয়ামের নেতৃত্বে ক্লাবের একদল সদস্য এই পরিস্কার পরিছন্ন অভিযানে অংশ গ্রহণ করে। প্রতি সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে শহরে এ কার্যক্রম চালানো হবে বলে অংশগ্রহণকারীরা জনিয়েছেন।
এ ব্যাপারে এ কার্যক্রমে অংশ নেয়া শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন জানান, শেরপুরের বিভিন্ন জায়গা পরিস্কার করে আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। আমাদের যদি পরিবেশ ঠিক না থাকে তবে আমরা যতভাবেই বাঁচতে চেষ্টা করি বাঁচতে পারবো না। সে বিষয়ের তাড়না থেকেই আমোদের এই উদ্যোগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারী দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর গারোপল্লীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads