ads

শুক্রবার , ৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর গারোপল্লীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

খবর টি পড়েছেন : ৩২৯
নালিতাবাড়ীর গারোপল্লীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এ শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকার দাওধারা কাটাবাড়ি শিক্ষা কেন্দ্রে কারিতাস সিডস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সকালে শিক্ষা কেন্দ্র থেকে একটি র‌্যালী বের হয়ে চারআলী বাজার প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কারিতাস নালিতাবাড়ীর কো-অর্ডিনেটর মিস. অনন্যা সাংমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পোড়াগাঁও ইউপি আওয়ামী লীগের সভানেত্রী বন্দনা চাম্বুগং, শিক্ষিকা সুচিত্রা চিছাম, লিপি নেংমিনজা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, ট্রাইবাল সদস্য সুদিপ সরকার, শ্রমিক নেতা আনোয়ারুল মঞ্জিল, ইউপি সদস্য আব্দুল করিম, আনোয়ারা বেগম ও কারিতাসের অন্যান্য কর্মকর্তাগন। পরে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর ভিক্টোরিয়ান ক্লাবের পরিস্কার-পরিছন্ন অভিযান পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-আলোচনা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads