স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শুক্রবার সকালে নালিতাবাড়ী উপজেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ‘তুলশিমালা’ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন।
ওইসময় ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তাদের প্রস্থাব ও সমর্থনকারী এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী জেলার ওই তিন উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৪ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
























