ads

শুক্রবার , ৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-আলোচনা

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-আলোচনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ র্মাচ শুক্রবার বিকেলে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ও জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি। শহরের নিউমার্কেট চত্বর থেকে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চাই সৃজনশীল কর্মপদ্ধতি, সৃজনশীল কর্মোদ্যোগ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মাঝে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, শিক্ষক আবুল কালাম আজাদ, স্বাবলম্বী জয়িতা আইরীন পারভীন, এসিড সন্ত্রাসের বিভীষিকা মুছে জীবনসংগ্রামে জয়ী জয়িতা জ্যোৎ¯œা বেগম, নারীনেত্রী আঞ্জুমান আরা যুথী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শিক্ষিকা ইশরাত জাহান সম্পা, নারী রক্তদান সংস্থার সভাপতি পঞ্চমী দেব রূমা, উদীচী সংগঠক আবু হান্নান, হিজড়া নিশি সরকার, সদর থানা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, সংস্কৃতি কর্মী কমল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। পরে আবৃত্তিকার শ্যামলী মালাকার ও করুণা দাস কারুয়া নারী জাগরনের কবিতা আবৃত্তি করেন এবং উদীচী শিল্পী গোষ্ঠি শেরপুর জেলা সংসদের শল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। নারী দিবসের এ অনুষ্ঠান আয়োজনে সহভাগী ছিলেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), মানুষের জন্য ফাউন্ডেশন, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), শেরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উদীচী শেরপুর জেলা সংসদ। এসব অনুষ্ঠানমালায় শতাধিক নারী ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর গারোপল্লীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক নারী দিবসে জেলা পুলিশের র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads