ads

বৃহস্পতিবার , ৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৭৬
শ্রীবরদীতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর গোশাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা গ্রামের ১৩টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে আশ্রয়ন প্রকল্প করার প্রতিবাদে এবং উচ্ছেদকৃত ভূমিহীনদের পূণর্বাসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উত্তর গিলাগাছার কুচনীপাড়া সড়কে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে উচ্ছেদকৃত ভূমিহীন পরিবার ও এলাকাবাসী।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গোশাইপুর ইউপি চেয়ারম্যান এস এম যোবায়েল ২০১৭ সালের ৬ আগস্ট গিলাগাছা বন্দর গুচ্ছগ্রাম নামে একটি প্রকল্পের প্রস্তাব প্রেরণ করেন। ওই প্রস্তাবটি ২০১৭ সালের ২৪ আগস্ট গিলাগাছা বন্দর গুচ্ছগ্রাম নামে অনুমোদন হয় এবং মাটি ভরাট কাজের জন্য ১০৭.৭৩৮ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়ার পর ২০১৮ সালের ৪ জানুয়ারী থেকে ওই গুচ্ছগ্রামের কাজ শুরু করে কর্তৃপক্ষ।
মানববন্ধনে শ্রীবরদীর গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের উচ্ছেদকৃত ভূমিহীন পরিবারের পক্ষে আব্দুল হামিদ, রবিউল ইসলাম, আব্দুস ছাত্তার, রাজা মিয়া, বাদশা মিয়া, হযরত আলী, আব্দুল হান্নান, আশরাফ আলী, আবুল হোসেন বলেন, উত্তর গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আরএস ১১৫৩ নং দাগের ৩.৩২ একর ভূমিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। এখানে আমরা ঘর-বাড়ি নির্মাণ, গাছ-পালা রোপন, পুকুর খনন ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। ওই ভূমি থেকে ৫০ শতাংশ রবিউলের নামে এবং ১.০৯ শতাংশ ভূমি আব্দুল হামিদের নামে শ্রীবরদী-গোশাইপুর ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক নামজারী করা হয়েছে। একই ভূমিতে স্থাপিত হয়েছে উত্তর গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুচ্ছগ্রাম প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আনিছুর রহমান। তিনি বরাদ্দ পাওয়ার পরই শুরু করেন মাটি ভরাটের কাজ। এ সময় বসতকৃত ১৫টি পরিবারের মধ্যে ১৩টি পরিবারকে উচ্ছেদ করা হয়। গ্রামবাসী এর প্রতিবাদ করলে কাজ বন্ধ রাখা হয়। তবে আবারো কাজ শুরু করার পায়তারা করছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগিরা। এদিকে উচ্ছেদকৃত ১৩ টি ভূমিহীন পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। একমাত্র মাথাগুজার ঠাই নিজেদের বসতভিটা গুচ্ছগ্রাম প্রকল্প কেড়ে নেওয়ায় চরম হতাশায় ভূগছে ওই পরিবারগুলোর সদস্যরা। এছাড়াও যে দুটি পরিবার রয়েছে তারাও রয়েছেন চরম উচ্ছেদ আতংকে।
ঘর-বাড়ি ভেঙ্গে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করে যাতে গুচ্ছগ্রাম তৈরী না করতে পারে সেজন্য ভূক্তভোগী রবিউল ইসলাম ও আব্দুল হামিদ শেরপুর আদালতে অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার জন্য মামলা দায়ের করেছেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীগণ যাতে বাদী পক্ষের ভূমি জোরপূর্বক বেদখল করে গুচ্ছগ্রাম নির্মাণ করতে না পারে এ জন্য শেরপুর আদালত ওই ভূমিতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এস.এম যোবায়েল ও গুচ্ছগ্রাম প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আনিছুর রহমান জোরপূর্বক প্রকল্পের কাজ করার পায়তারা করছে। এ ব্যাপারে গোশাইপুর ইউপি চেয়ারম্যান এস.এম যোবায়েল জানান, মানববন্ধনের কথা শুনেছেন। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদকৃতদের ঘর বরাদ্দ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, আশ্রয়ন প্রকল্পের কাজ শেষ হলে উচ্ছেদকৃত ভূমিহীন পরিবারদের অগ্রাধিকার ভিত্তিতে ঘর বরাদ্দ দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ’র আহবায়ক কমিটি গঠন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সিএনজিচালিত অটোরিক্সা চাপায় পথচারী নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads