স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬ মার্চ বুধবার সংগঠনের সমন্বয়ক সারোয়ার হোসাইন সুজন ও মতিউর রহমান মতিন এবং প্রতিষ্ঠাতা সোবহান উদ্দিন জিহান সাক্ষরিত এক পত্রে ওই আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে কামরুজ্জামান কাকনকে আহবায়ক এবং মনিরুজ্জামান মৃৃদুল, মশিউর রহমান মুন্না, সাইদুর রহমান সাইদ, আশরাফুল জাহান জরিপ ও হেদায়েতুল ইসলাম হেভেনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন নজরুল ইসলাম সুজন, মাজাহারুল ইসলাম হায়াত, ফারুক হাসান, নাইমুল হাসান হৃদয়, আব্দুল করিম, মাহাবুবুর রহমান শামীম, খায়রুল হাসান, রবিউল ইসলাম রেজা, তানভীর রানা, হাসিবুল হাসান হাসিব, আরেফিন আমিন মাশুক, দিব্য সাহা, মনিরুজ্জামান মনির, এনামুল হোসাইন ও হাজিজুর রহমান স্বপ্ন।
উল্লেখ্য, ‘তোমার আর্তনাদ শুনব আমরা’ প্রতিপাদ্যকে ধারণ করে ২০১৬ সালে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ।
























