ads

বৃহস্পতিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে সপ্তাহব্যাপী ফ্রি গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে প্রতি মাসে আয় করা সম্ভব। বর্তমান বিশ্বে এ মুক্ত পেশার চাহিদা দিন দিন বাড়ছে। ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে শেরপুরের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য জেলা প্রশাসন সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করেছে। তরুণরা এই প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হলে সমাজ তথা দেশেরই উন্নয়ন হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, এনডিসি মনজুর আহসান জিসান, সহকারী কমিশনার মেজবাউল আলম ভুইয়া, প্রশিক্ষক খাইরুল আহসান নিউটন প্রমুখ। শেরপুরের আইটি প্রতিষ্ঠান ডিজিসাইন আইটি ও আরটি কম্পিউটারের সহযোগিতায় ওই প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুষ্টি নিরাপত্তা উন্নতিকরণ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী মৌলিক-প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads