ads

বৃহস্পতিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী মৌলিক-প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী মৌলিক-প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী রেড ক্রস/রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষ নিসর্গে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ওই প্রশিক্ষণের সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে রেড ক্রস ও ও রেড ক্রিসেন্ট এর জন্ম ও ইতিহাস, নীতিমালা, অন্দোলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন ও কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারণাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন তরফদার সুজন।
জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আবু তাহের, যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসুফ আলী রবিন প্রমুখ। ওই প্রশিক্ষণে রেড ক্রিসেন্টের ৩৫ জন যুব ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী… পরবর্তী সংবাদ শেরপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১ ও ভাইস-চেয়ারম্যান…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads