ads

মঙ্গলবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচনে শ্রীবরদীতে চেয়ারম্যান ৯, ভাইস চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খবর টি পড়েছেন : ৩০০
উপজেলা নির্বাচনে শ্রীবরদীতে চেয়ারম্যান ৯, ভাইস চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে শেরপুরের শ্রীবরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে ওইসব মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান ওই তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, কেকেরচর ইউপির সাবেক চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি পারভেজ সরোয়ার আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ সোহাগ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল আহসান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এরশাদুল আলম জজ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, ব্যবসায়ী নেতা বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, এমরুল কায়েস, ফরিদ আহমেদ নিলু, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আওয়ামী যুবলীগ নেতা খন্দকার মোহাম্মদ শামীম রানা, গোলাম মোস্তুফা, ফারুক হোসেন শ্যামল, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান ও বিএনপি নেতা সাইফুল মালেক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবিনা আকতার লিমা ও জাহানারা বেগম জলি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামীকে হত্যা ॥ প্রথম… পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচনে নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে ৪, ভাইস-চেয়ারম্যান পদে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads