ads

মঙ্গলবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচনে নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে ৪, ভাইস-চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খবর টি পড়েছেন : ২২৯
উপজেলা নির্বাচনে নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে ৪, ভাইস-চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মোশারফ হোসেন ছাড়া আরও ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক ও ফজলুর রহমান। এর আগে সোমবার দুপুরে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত ও দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হাজী মোশারফ মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত শহর যুবলীগ নেতা মোঃ শেখ ফরিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগ নেতা প্রিন্সিপাল মুনীরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু ও আব্দুল কাইয়ুম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মালা রাণী সাহা, আশুরা বেগম ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা সরকার মনোনয়নপত্র দাখিল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা নির্বাচনে শ্রীবরদীতে চেয়ারম্যান ৯, ভাইস চেয়ারম্যান পদে… পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচনে ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে ৭, ভাইস-চেয়ারম্যান পদে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads