ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী, ভাইস-চেয়ারম্যান পদে ৫ প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন তারা।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হাই। এদের মধ্যে পিপলস পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হাই জেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, সাবেক ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ও বিএনপি নেতা মোঃ নুহু মিয়া। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, সাবেক ভাইস-চেয়ারম্যান জেবুন নেছা কোহিনুর, জেসমিন আক্তার ও মোছাঃ ইসমতারা।









