ads

বৃহস্পতিবার , ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৭৭
শেরপুরে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমজাদ হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, হুইপ পত্নী শান্তা রহমান, মেয়ে ডাঃ শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বেশ জমে উঠেছে। মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহনকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এদিকে মেলা উদ্বোধন শেষে শেরপুরের তরুণ লেখক তন্ময় সাহার বই ‘ডাকবাক্সের তলায় ধুলো’র মোড়ক উন্মোচন করেন হুইপ আতিউর রহমান আতিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও ভাষা… পরবর্তী সংবাদ নকলায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ও ব্লাড গ্রুপিং ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads