ads

বৃহস্পতিবার , ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ও ব্লাড গ্রুপিং ও ঔষধ বিতরণ

খবর টি পড়েছেন : ১৯১
নকলায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ও ব্লাড গ্রুপিং ও ঔষধ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘ডায়াবেটিক পরীক্ষা করুন, রক্ত দিন-হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান’ এ শ্লোগানকে ধারন করে শেরপুরের নকলায় বিনামূল্যে ৩ শতাধিক রোগীর ডায়াবেটিক পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করাসহ সাধারণ রোগে আক্রান্ত শতাধিক রোগীর মাঝে প্রাথমিক চিকিৎসার জন্য ১০ প্রকারের ঔষধ বিনামূল্যে বিতরন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমাজ উন্নয়ন সংঘ’র আয়োজনে কলাপাড়া বাজারে আগ্রহীদের সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয় করাসহ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত করা হয়।
সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পিংয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. এএফএম রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা উদ্ভোধন করেন। সংঘঠনটির সাধারণ সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. খুরশিদুল আলম, ৯নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাষ্টার ও সাধারন সম্পাদক নাজমুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, সমাজ সেবক শহিদুল আলম উপস্থিত ছিলেন।
ওইসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় গন্যমান্য, তিনশাধিক রোগী, ডায়াবেটিক পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্নয়ের জন্য অভিজ্ঞ টেকনোলজিস্ট, সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ নকলায় বাঁশ-কাগজের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads