ads

বুধবার , ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬২
নালিতাবাড়ীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সামর্থ্য প্রকল্প ওই অবহিতকরণ সভার আয়োজন করে।
এতে নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাদ মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা, কারিতাসের মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগ্রা প্রমুখ।
প্রজেক্ট কো-অর্ডিনেটর নিরঙ্কুশ চিরান জানান, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় বিশেষ করে পোড়াগাঁও ইউপিতে বন্যহাতির তান্ডব, নদী ভাঙ্গন ও পাহাড়ী ঢলে বন্যায় প্রাকৃতি দুর্যোগের সৃষ্টি হয়। এসব দুর্যোগ মোকাবেলায় পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই প্রকল্প জনস্বার্থে কাজ করে যাবে।
ওইসময় উপস্থিত ছিলেন পোড়াগাঁও আওয়ামী লীগের সভানেত্রী বন্দনা চাম্বুগং, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কৃষকলীগ সভাপতি আবু সাঈদ, ডিজিটিাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান, ইউপি সদস্যবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সারেন তজু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে উপজেলা চেয়ারম্যান পদে জুয়েলের গণসংযোগ পরবর্তী সংবাদ সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে ঝিনাইগাতীতে বর্ণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads