ads

সোমবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫ শতাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ

খবর টি পড়েছেন : ১৪৯
নালিতাবাড়ীতে ৫ শতাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকশি উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেছে। উপজেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র পৃষ্ঠপোষকতায় গঠিত ইয়েস ফ্রেন্ডস গ্রুপের আয়োজনে ১৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ওই দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সনাকের সহ-সভাপতি এনএম সাদরুল আহসান।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপতি এনএম সাদরুল আহসান। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক কামরুজ্জামান, সনাকের সদস্য মশিউর রহমান, কোহিনুর রুমা, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন, ইয়েস গ্রুপের দলনেতা কৌশিক ইকবাল আকাশ, সদস্য আবু সাইদ প্রমুখ। এর আগে দুর্নীতি বিরোধী শপথ ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads