ads

সোমবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)’র বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার সকালে সেইফ দ্যা চিলড্রেন ও জেলা শিশু একাডেমির যৌথ সহযোগিতায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন মিলনায়তনে আয়োজিত ওই বার্ষিক সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা। ওইসময় তিনি শিশুদের উদ্দেশে বলেন, এখন থেকেই চরিত্র গঠন ও জ্ঞান অর্জনে বেশি বেশি বই পড়তে হবে। মেধা মনন বিকাশে বই পড়ার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা ও বাল্য বিবাহ, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সেই সাথে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে আজকের এই শিশু শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
এনসিটিএফ শেরপুর জেলা শাখার সভাপতি আফসানা রহমান প্রীতি’র সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজুয়ান দীপু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান ও জেলা এনসিটিএফ শিশু বন্ধু কমিটির সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
ওইসময় এনসিটিএফ’র সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটি গঠন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৫ শতাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads