স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৬৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার ভোরে শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার মা ভঁবতারা কালিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই মহানাম যজ্ঞের পৌরহিত্য করেন শ্রী নন্দলাল গোস্বামী। হরিনাম কীর্ত্তণ পরিচালনা কমিটি ওই মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। ভঁবতারা কালিমন্দির পরিচালনা কমিটি এতে সহযোগিতা করছে।
১০ দিনব্যাপী অনুষ্ঠেয় এওই মহানাম যজ্ঞে হরিনাম কীর্ত্তণ পরিবেশন করছে শ্রী গীতা জয়ন্তী, শ্রীমতি মুক্তিলতা সম্প্রদায়, ভক্তমিলন সম্প্রদায়, আদি ঠাকুর সম্প্রদায়, পথের পাগল সম্প্রদায়, ললিতাসখি সম্প্রদায়, দীপ্তি রাণী সম্প্রদায়, ভোলানাথ সম্প্রদায়. আদি গৌরহারি সম্প্রদায় ও রাধামাধব সম্প্রদায়। আগামি ২৬ ফেব্রুয়ারি দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তণ পরিবেশন করবেন শ্রীমতি ছোট রাধা রাণী, কর্ণধর প-িত ও উত্তম সাহা।
কীর্ত্তণ পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা সকল ভক্তকে হরিনাম কীর্ত্তণ ও মহোৎসবে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
আগামি ২৭ ফেব্রুয়ারি নগর সংকীর্ত্তণ, মহাপ্রভুর ভোগরাগ, মহোৎসব, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ উৎসব শেষ হবে। সোমবার প্রথম দিনে বিপুলসংখ্যক ভক্ত হরিনাম কীর্ত্তণ শ্রবণ করেন।
























