নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা সদরে সড়কের দু’পাশে থাকা ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমানের নেতৃত্বে পৌর শহরের হলপট্টি থেকে নালিতাবাড়ি মোড় এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। ওইসময় সড়কের দু’পাশে মালামালসহ অন্যান্য কিছু রেখে ফুটপাত দখল করে জনযাতায়াতে বিঘœ সৃষ্টি করায় সেগুলো অপসারণ করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জানা যায়, শহরের ফুটপাতে জনদুর্ভোগ লাঘবে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























