ads

সোমবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাদকবিরোধী অভিযানের প্রথম দিনে ১৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৮ ফেব্রুয়ারি সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুর পৌর শহরের দিঘারপাড় গ্রামের মৃত হায়দার আলীর ছেলে বাবুল (৩০), গৌরীপুর গ্রামের আক্কাস আলীর ছেলে শুকুর আলী (২৫), সুরুজ আলীর ছেলে হীরা মিয়া (৩৫), সাতানীপাড়া গ্রামের শম্ভু ভাস্করের ছেলে গঙ্গা ভাস্কর (৪০), সজবরখিলা মহল্লার রঞ্জিত ভাস্করের ছেলে সুজিত ভাস্কর (৩৫) বটতলা মহল্লার হাফেজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৫), কসবা কাচারীপাড়া মহল্লার আলী আকবরের ছেলে আজিম (৪৫), কসবা নুর শাহীনের স্ত্রী নাজমা বেগম (৩৫), নৌহাটা মহল্লার আমিরুল ইসলামের ছেলে ইমরুল হাসান আক্কেল (২৭), মোবারকপুর গ্রামের সুরুজ আলীর ছেলে শিপন (২৫), চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে ওয়াসিম (৩৫), খোরশেদ মিয়ার ছেলে শহীদ মিয়া (৩২), নালিতাবাড়ি বাজারের শাহজাহান আলীর ছেলে সেলিম (২৫) ও হাকিম আলীর ছেলে শাহীন (২০)।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের নামে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার থেকে মাদক বিরোধী অভিযান জোরদার করে শেরপুর জেলা পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে… পরবর্তী সংবাদ নকলায় সড়কের দু’পাশের ফুটপাত দখলমুক্ত অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads