ads

মঙ্গলবার , ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌর কর্মচারী সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফারুক সভাপতি, ঝন্টু সম্পাদক

খবর টি পড়েছেন : ২৯২
শেরপুর পৌর কর্মচারী সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফারুক সভাপতি, ঝন্টু সম্পাদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌর কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফারুক আহম্মেদ সভাপতি ও রফিকুজ্জামান ঝন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সভাপতি-সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের ৮টি পদেই একাধিক প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ তারেক। এ নিয়ে রফিকুজ্জামান ঝন্টু টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অপরাপর কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি নুর-ই-আলম চঞ্চল, সহ-সাধারণ সম্পাদক এসএস রুহুল আমিন, কোষাধ্যক্ষ সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক শুক্লা রাণী দে, দপ্তর ও প্রচার সম্পাদক কবির হোসেন, ধর্ম,শিক্ষা,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহিন আলম।
এদিকে শেরপুর পৌর কর্মচারী সংসদের নির্বাচনে ফারুক আহম্মেদ সভাপতি ও রফিকুজ্জামান ঝন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকেসহ সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ও তৌহিদুর রহমান বিদ্যুৎ, পৌর সচিব ও জেলা পৌর কর্মচারী সংসদের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম বাপ্পী, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ রেজাউল করিম, পৌর কর্মচারী সংসদের বিদায়ী সভাপতি মোঃ মুসলিম উদ্দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শাওমি মোবাইল বিস্ফোরণ পরবর্তী সংবাদ নকলায় বাল্যবিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads