ads

মঙ্গলবার , ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাল্যবিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৯১
নকলায় বাল্যবিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহে আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বাল্যবিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশকে বাল্যবিয়ে, যৌতুক, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত ও মাদকমুক্ত করতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। এরপর তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে বিনামূল্যে টিফিনবক্স বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌর কর্মচারী সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফারুক… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পথ নির্দেশক না থাকায় ভোগান্তি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads