নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় শাওমি ব্যান্ডের একটি মোবাইল বিস্ফোরিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার বাজারদী এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেলে নকলা উপজেলার বাজারদী এলাকার বাসিন্দা নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও মুক্তি রায়হানের ছেলে অর্ণব রায়হান তার ব্যবহৃত শাওমি এমআই এ-৫ (ঢরড়সর গর অ৫) মডেলের ফোনটি চার্জ দিয়ে পড়ছিল। ওই অবস্থায় হঠাৎ মোবাইলটির বিস্ফোরণ ঘটে। তবে এতে স্কুলছাত্র অর্ণব গুরুতর আহত হয়নি।
দেশে মোবাইল বিস্ফোরণ ঘটনা এর আগেও ঘটলেও শেরপুরে এটি প্রথম হওয়ায় শাওমি ব্র্যান্ডের ফোন ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
























