ads

মঙ্গলবার , ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পথ নির্দেশক না থাকায় ভোগান্তি

খবর টি পড়েছেন : ২১৯
নালিতাবাড়ীতে পথ নির্দেশক না থাকায় ভোগান্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন চারআলী বাজার মোড়ে পথ নির্দেশক (ইন্ডিকেটর) না থাকায় যে কোন সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কাসহ ভোগান্তি হচ্ছে ভ্রমণপিপাসু পর্যটকদের।

Shamol Bangla Ads

ওই এলাকার নাকুগাঁও স্থলবন্দরে ব্যবসায়ী আক্তার হোসেন ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী মিজানুর রহমান মিজান জানান, নকলা উপজেলা হতে নালিতাবাড়ী উপজেলা হয়ে নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত সড়কটি ২ লেনে উন্নীত করা হয়েছে। বর্তমান শীত মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে শেরপুর জেলার প্রকৃতির পাহাড়ি দৃশ্য অবলোকন করার জন্য উপজেলার মধুটিলা ইকোপার্ক, নাকুগাঁও স্থলবন্দর ও পানিহাটা এলাকায় বনভোজন বা শিক্ষা সফরে আসছেন।
সম্প্রতি নকলা-নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কের ২৯ কিলোমিটার দুই লেনের কাজ সমাপ্ত হওয়ায় অধিকাংশ দুরপাল্লার গাড়ী বিশেষ করে বাস, মিনিবাস, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরবাইকে এ সড়ক দিয়ে এসব এলাকায় আসেন। ওই সড়কের প্রায় শেষ প্রান্তে নাকুগাঁও স্থলবন্দরের সন্নিকটে চারআলী বাজার মোড়ের বাম দিকে মধুটিলা ইকোপার্ক ও গজনী অবকাশ কেন্দ্র, সোজা উত্তরে নাকুগাঁও স্থলবন্দর। ১০০ গজ উত্তরে ডান দিকে সম্ভাবনাময় পানিহাটা পর্যটন কেন্দ্র রয়েছে। কিন্তু চারআলী বাজার মোড়ে পথ নির্দেশক না থাকায় ভ্রমণপিপাসু আগতদের বিপাকে পড়তে হচ্ছে। কেউ কেউ উল্টো পথে চলে যাচ্ছে। কেউবা আবার সীমান্তের জিরো পয়েন্টে চলে যাচ্ছে।
তাছাড়া স্থানীয় যানবাহন ছাড়াও প্রতিদিন নাকুগাঁও স্থলবন্দরের পাথর ও কয়লাবাহী ট্রাক চলাচল করছে। এখানে পথ নির্দেশক (ইন্ডিকেটর) না থাকায় এসব গাড়িগুলো বাজার মোড়ে এলেই এলামেলো হয়ে যায়। এতে যে কোন সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, চারআলী বাজার মোড়ে সড়ক দুর্ঘটনা ঘটার আশংকা কম। তবে পথ নির্দেশক না থাকায় দূর-দূরান্তের যানবাহন পথ ভুলে অন্যদিকে চলে যেতে পারে। এজন্য এরইমধ্যে আমরা পথ নির্দেশক বোর্ড তৈরি করার জন্য টেন্ডার দিয়েছি। দ্রুতই কার্যাদেশ দেব। আশা করছি আগামী জুন মাসের মধ্যেই নাকুগাঁও চারআলী বাজারে পথ নির্দেশক লাগাতে পারব। এতে কোন সমস্যা হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাল্যবিয়ে, যৌতুক, মাদক প্রতিরোধ ও ভিক্ষাবৃত্তি নিরুৎসাহে… পরবর্তী সংবাদ শেরপুরে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মনসুর আলীর ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads