ads

সোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ২৩১
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে সরকারি ভিক্টোরিয়া একাডেমী চ্যাম্পিয়ন ও জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার শেরপুর সরকারি কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক ফাইনাল খেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমী ৫ রানে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বোলারদের দাপটের লো স্কোরিং এ ম্যাচে সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমী ২৪ দশমিক ৫ ওভারে ৯৯ রানে অলআউট হয়। ভিক্টোরিয়ার উদ্বোধনী বোলার শান্তর ১১ রান ছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি। সর্বোচ্চ ৫১ রান আসে মি. এক্সট্রার বদৌলতে। জি.কে পাইলটের বোলার সাব্বির ৭ ওভার বল করে ৪৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাটসম্যানরা ভিক্টোরিয়া একাডেমীর ফাস্ট বোলার শহীদ ও স্পিনার সিফাতের তোপের মুখে পড়েন। সিক্স ডাউনে নেমে দুই ছক্কা, তিন চারে জি.কে পাইলটের অলরাউন্ডার মারুফ ২৭ রান করে মাঝপথে আশা জাগালেও শেষ পর্যন্ত ২৯ দশমিক ৩ ওভারে ৯৪ রানে তারা অলআউট হলে ৫ রানের জয় পায় ভিক্টোরিয়া একাডেমী। ভিক্টোরিয়ার ওপেনিং বোলার শহীদ ৭ দশমিক ৩ ওভার বল করে ১১ রানে ৪ উইকেট নিয়ে ‘ম্যান অব দি ফাইনাল’ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল প্রধান প্রধান অতিথি এবং শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারওয়ার জাহান, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক ভানু রঞ্জন দাস, শেরপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল, বিসিবি’র জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল, ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক মো. রেজুয়ান সহ শিক্ষকবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে জেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি স্কুল-মাদ্রাসা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : সরকারি ভিক্টোরিয়া একাডেমী-৯৯/১০, ২৪.৫ ওভার (শান্ত ১১, এনামুল ৯, অতি: ৫১, সাব্বির ৪/৪৮)। জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়-৯৪/১০, ২৯.৩ ওভার (মারুফ ২৭, রাতুল ১৩ অতি: ১৭, শহীদ ৪/১১, সিফাত ৪/৩৪ সরকারি ভিক্টোরিয়া একাডেমী ৫ রানে জয়ী। ‘ম্যান অব দি ফাইনাল’ মো. শহীদ (সরকারি ভিক্টোরিয়া একাডেমী)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাবেক এমপি নিজাম উদ্দিন আহাম্মদের ১২তম মৃত্যুবার্ষিকী… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads