ads

সোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৪ বছরের এক কিশোরী। ১০ ফেব্রুয়ারি রবিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের খৈলকুড়া গ্রামে ইউএনও রুবেল মাহমুদ উপস্থিত হয়ে বিয়েটি ভেঙে দেন। ওইসময় ১৮ বছরের আগে ওই কিশোরীর বিয়ে দেবেন না মর্মে কনে ও বর পক্ষের পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামাও নেওয়া হয়।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের নূনখোলা গ্রামের এক যুবকের সাথে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও রুবেল মাহমুদ কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পান। পরে তিনি কিশোরীর পরিবার ও বর পক্ষের লোকজনকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে ওই বিয়ে বন্ধ করতে বলেন। অন্যথায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালে ইউএনও’র কথা মেনে দু’পক্ষের অভিভাবকেরা ওই বাল্যবিয়ে বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে সরকারি… পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ কোচিং সেন্টার বন্ধ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads