স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে হিন্দু সম্প্রদায়ের বিদ্যাদেবি সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি রবিবার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ২ শতাধিক পূজামণ্ডপে বিপুলসংখ্যক হিন্দুভক্ত বাণী অর্চনা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।
সকাল ১০ টা ৫৫ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ওই পূজা অনুষ্ঠিত হয়। ওই সময় ঢাক-ডোল আর বাদ্য-বাজনায় পুরো শহর মুখরিত হয়ে ওঠে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে বিশেষ আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
























