স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা পরিষদের মেধাবৃত্তি পেয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল করা ৩০৭ দরিদ্র মেধাবী শিক্ষার্থী। ১০ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
এ উপলক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম সাব্বির আহম্মেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য আবু তাহের, মো. ছানোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি’র ২৬৫ জন ও এইচএসসির ৪২ জনকে ৩ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।
























