ads

রবিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিপিএম-সেবা পদক পাওয়ায় শেরপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৩১৮
পিপিএম-সেবা পদক পাওয়ায় শেরপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক পাওয়ায় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ কর্মকর্তারা।

Shamol Bangla Ads

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজুয়ান দীপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাহসিকতা, কর্তব্য-নিষ্ঠা ও অনন্য সেবার স্বীকৃতি হিসেবে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ওই পদকের জন্য মনোনীত হন। ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তার হাতে ওই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের মেধাবৃত্তি পেল ৩০৭ দরিদ্র শিক্ষার্থী পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিক-লেখক শাহ আলম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads