ads

রবিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ৩১৯
শেরপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নাজমুল ইসলাম (১৪) নামে এক কিশোর গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৯ ফেব্রুয়ারি শনিবার রাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খাটুয়া কুমরী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কিশোর নাজমুল ঝিনাইগাতী উপজেলার নজরুল ইসলামের ছেলে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার খাটুয়া কুমরী গ্রামের আতাহার আলী ওরফে সরকারের বাড়ীতে তার কিশোর নাতি নাজমুল ইসলাম ঝিনাইগাতী থেকে এসে দীর্ঘদিন ধরে থাকার পাশাপাশি পার্শ্ববর্তী নাটু ঘোষের বাজারে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতো। নাজমুল ইসলাম প্রতিদিনের মত শনিবার রাতে খাবার শেষে একই বসত ঘরের পাশের রুমে ঘুমাতে গিয়ে সবার অজান্তে ঘরের আড়ার (ধর্নার) সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে রবিবার সকালে সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নাজমুল ইসলামের লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের মেধাবৃত্তি পেল ৩০৭ দরিদ্র শিক্ষার্থী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads