ads

বৃহস্পতিবার , ৭ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

খবর টি পড়েছেন : ২৪৭
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব আবুল খায়েরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠেছে। হাসিনা পারভিন নামে এক পরীক্ষার্থীসহ ১২ জন পরীক্ষার্থী ওই অভিযোগ তুলেছেন ।
অভিযোগে প্রকাশ, এসএসসি পরীক্ষায় প্রথম দিন বাংলা পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থীকে ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। পরে বিষয়টি নজরে এলে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০১৯ সালের প্রশ্নপত্র ফটো কপি করে পরীক্ষা নেয়া হয়। এতে বিব্রতকর পরিস্থিতির শিকার হন পরীক্ষার্থীরা। এছাড়াও হাসিনা পারভিনসহ ১২ জন পরীক্ষার্থীকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২০১৮ সালের সিলেবাসে প্রশ্ন না দিয়ে ২০১৯ সালের সিলেবাসে প্রশ্ন পত্র দেয়া হয়। এতে কাঙ্খিত ফলাফল নিয়ে শঙ্কিত এসব পরীক্ষার্থীরা। এছাড়াও কেন্দ্র সচিব পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড ভিডিও মোবাইল সেট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কেন্দ্র সচিব আবুল খায়ের বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল সেট এনেছি। কিন্তু ব্যবহার করিনি। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, এবার কেন্দ্র সচিব বাটন মোবাইল সেট ব্যবহার করতে পারবে। অন্যকেউ মোবাইল সেট ব্যবহার করতে পারবেনা। এছাড়া কেন্দ্রে অ্যান্ড্রয়েড ভিডিও মোবাইল সেট ব্যবহারও নিষিদ্ধ। এটা পরিপত্রে উল্লেখ করা হয়েছে। তবে তিনি যে অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করে তা আমাদের নজরে আসেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, যদি কেউ ব্যবহার করে তাহলে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আ’লীগের তৃণমূলের ভোটে ফের চেয়ারম্যান পদে মনোনীত… পরবর্তী সংবাদ নকলায় জমে উঠেছে ইউপি সংরক্ষিত আসনের উপ-নির্বাচন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads