ads

বুধবার , ৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আ’লীগের তৃণমূলের ভোটে ফের চেয়ারম্যান পদে মনোনীত হলেন খোকা

খবর টি পড়েছেন : ৩৩৯
শ্রীবরদীতে আ’লীগের তৃণমূলের ভোটে ফের চেয়ারম্যান পদে মনোনীত হলেন খোকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে তৃণমূলের ভোটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। ৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দলের প্রার্থিতা আহ্বান করা হলে ৮ জন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেন। এছাড়া উপজেলা পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থিতা ঘোষণা করেন। ওইসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থিতা মনোনয়নের জন্য দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে তৃণমুলের ভোটে প্রার্থিতা মনোনয়নের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আশরাফ হোসেন খোকা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচিত হন। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ হিটলার এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাবিনা আক্তার লিমা নির্বাচিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ফিরছেন হুইপ আতিক ॥ কাল নাগরিক সংবর্ধনা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads