ads

বুধবার , ৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফিরছেন হুইপ আতিক ॥ কাল নাগরিক সংবর্ধনা

খবর টি পড়েছেন : ২৮০
শেরপুরে ফিরছেন হুইপ আতিক ॥ কাল নাগরিক সংবর্ধনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বাগত জানাতে শহর সেজেছে নতুন সাজে

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দফায় প্রতিমন্ত্রীর পদমর্যাদায় একাদশ জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মনোনীত হওয়ার পর শেরপুরে ফিরছেন শেরপুর-১ (সদর) থেকে টানা ৫ দফায় নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। তিনি ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকাস্থ সংসদ সদস্য ভবন থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুরে সার্কিট হাউজে পৌঁছবেন। তাকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠনের ছোঁয়ায় শহর সেজেছে নতুন সাজে। থানামোড়, নিউমার্কেট মোড়, চকবাজারস্থ দলীয় কার্যালয় ও শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকায় শোভা পেয়েছে নানান রঙের ব্যানার-ফেস্টুন ও তোরণ।
এদিকে দ্বিতীয় দফায় হুইপ মনোনীত হওয়ায় আতিউর রহমান আতিকের সম্মানে বৃহস্পতিবার বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে আহবায়ক করে নাগরিক কমিটির ব্যানারে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডসহ অন্য ৪টি উপজেলা থেকেও দলীয় নেতা-কর্মীরা ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও যুক্ত হবেন ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। নাগরিক কমিটির আহবায়কের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, নাগরিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ওই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। ওই অনুষ্ঠান শেষ করে পরদিন সকালেই তিনি ঢাকায় ফিরবেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে এবার মন্ত্রীর প্রত্যাশায় রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন আতিউর রহমান আতিক। অবশেষে ৩০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো হুইপ হিসেবেই মনোনীত হন তিনি। এরপর শেরপুরে দলীয় অঙ্গণে স্বস্তি ফিরে আসে। সেইসাথে উজ্জীবিত হয়ে উঠেন দলীয় নেতা-কর্মীসহ তার সমর্থকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে শুক্রবার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আ’লীগের তৃণমূলের ভোটে ফের চেয়ারম্যান পদে মনোনীত…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads