ads

শনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভ্রমণ বিলাসীদের পদভারে মুখরিত ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র

খবর টি পড়েছেন : ৩১৭
ভ্রমণ বিলাসীদের পদভারে মুখরিত ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্র ভ্রমণ বিলাসীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। শীত কমে আসার সাথে সাথে ভ্রমণ বিলাসীদের আগমন বাড়তে শুরু করেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণ বিলাসীদের আগমন ঘটছে বেশি।
১ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে সারাদেশ থেকে ভ্রমনবিলাসী বহনকারী বাস আসতে শুরু করে। বিকাল ৩টা পর্যন্ত আসে পর্যটকবাহী বাস। শত শত পর্যটকে মুখরিত হয়ে উঠে গজনী বিনোদন কেন্দ্র। সারাদিন ব্যস্ত সময় পার করে বিনোদন কেন্দ্রের ব্যবসায়ীরা। শিশু পার্ক, চিড়িয়াখানা, ডেমু রেলসহ বিভিন্ন বিনোদন দর্শনীয় স্পটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্থানে নানা ধরণের খেলাধুলার পাশাপাশি দর্শনার্থীরা মঞ্চ তৈরী করে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে আনন্দঘন পরিবেশে সময় পাড় করেন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিনোদন কেন্দ্রটি।
অবকাশ কেন্দ্রে আগত ভ্রমণ বিলাসীরা সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে আসলেও বিশুদ্ধ খাবার পানি সংকট, বিনোদন কেন্দ্রের প্রধান আকর্ষণ লেক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ভ্রমণবিলাসীদের পড়তে হচ্ছে বিপাকে। বিনোদন কেন্দ্রের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, কেন্দ্রের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন। অবকাশ কেন্দ্রের ইজারাদার মিলন মিয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে শুক্রবার ছোট-বড় প্রায় ২শত ভ্রমন বিলাসীবাহী বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন অবকাশ কেন্দ্রে আসে। তিনি বলেন, কেন্দ্রের সমস্যগুলো সমাধান করা হলে ভ্রমণ বিলাসীদের আগমন আরও বাড়বে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ভ্রমন বিলাসীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নেয়া হয়েছে কড়া পুলিশী নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসে র‌্যালি-আলোচনা সভা পরবর্তী সংবাদ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাজার পাহাড়

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads