শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর উপজেলা খাদ্য গুদামে ওই চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, উপজেলা খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে প্রতি কেজি চালের মূল্য ৩৬ টাকা। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৬শ ৮৩ মেট্রিক টন। এবার ৯২টি চাল কল মালিকের কাছ থেকে এসব চাল সংগ্রহ করতে চাল কল মালিকদের সাথে চুক্তি করা হয়েছে। পরে অলি রাইস মিলের বরাদ্দকৃত চাল সংগ্রহ করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান কবীর, ওসিএলএসডি মোহাম্মদ আশরাফুল আলম, চালকল মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া হেলাল, অলি রাইস মিলের মালিক শহিদুল ইসলাম, চাল কল মালিক জিয়াউর রহমান মানিক ও সবুজ মিয়া প্রমূখ।
























