ads

বৃহস্পতিবার , ১৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৌকার পক্ষে সাংসদ শ্যামলীর গণসংযোগ

খবর টি পড়েছেন : ৩৩১
শেরপুরে নৌকার পক্ষে সাংসদ শ্যামলীর গণসংযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিকের পক্ষে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে ৩ দিন যাবত গণসংযোগ করছেন সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। সেইসাথে তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের প্রতি আহবান জানাচ্ছেন।
কৃষকলীগ নেতা এসএম মাহবুবুর রহমান লিটন জানান, সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী মঙ্গলবার শহরের ঢাকলহাটিস্থ নিজ এলাকায় এক মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়া বুধবার ও মঙ্গলবার সদর উপজেলার বাজিতখিলা, পাকুড়িয়া, গাজীরখামার, রৌহা, চরমুচারিয়া, চরপক্ষিমারী, কামারেরচর ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও প্রতিষ্ঠানে নৌকার পক্ষে গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ শরিক হন। একইভাবে পৌর শহরসহ এ আসনের প্রতিটি ইউনিয়নেই সাংসদ শ্যামলী নৌকার পক্ষে গণসংযোগ চালিয়ে যাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আমন চাল সংগ্রহের উদ্বোধন পরবর্তী সংবাদ উন্নয়নের গতি চলমান রাখতে আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads