ads

বুধবার , ১২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রেফতারকৃত ভূয়া এনএসআই উপ-পরিচালকের রিমাণ্ড শুনানী ২৬ ডিসেম্বর

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরে গ্রেফতারকৃত ভূয়া এনএসআই উপ-পরিচালকের রিমাণ্ড শুনানী ২৬ ডিসেম্বর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গ্রেফতারকৃত ভূয়া এনএসআই উপ-পরিচালক পরিচয়দানকারী হাবিবুর রহমান ওরফে হবিবরের (৭০) রিমাণ্ডের বিষয়ে অধিকতর শুনানীর জন্য ২৬ ডিসেম্বর পুনঃতারিখ নির্ধারণ করেছে আদালত। ১২ ডিসেম্বর বুধবার দুপুরে তদন্ত কর্মকর্তার ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে ওই তারিখ ধার্য করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ। কোর্ট সাব-ইন্সপেক্টর আব্দুল হামিদ ওই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শুভ্র সাহা জানান, ময়মনসিংহের ভূয়া এনএসআই উপ-পরিচালক পরিচয়দানকারী হাবিবুর রহমান হবিবরের হেফাজত থেকে জব্দ করা মোবাইলের রেকর্ড ও কললিস্ট প্রাপ্তি সাপেক্ষে আদালত রিমা-ের বিষয়ে অধিকতর শুনানীর জন্য তারিখ ধার্য করেছেন। তিনি জানান, আশা করছি ওই সময়সীমার মধ্যেই মোবাইলের রেকর্ড ও কললিস্ট সংগ্রহ করে আদালতে দাখিল করতে পারব। সেইসাথে তাকে রিমাণ্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের সুযোগ পেলে মামলার তদন্তের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, শেরপুরের ৪ যুবককে এনএসআই’র সহকারী পরিচালক পদে চাকরি দেয়ার প্রলোভনে প্রতারণামূলকভাবে তাদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি শেরপুরের এনএসআই কর্মকর্তাদের কানে পৌঁছলে তারা অভিযানে নামেন এবং পুলিশকে অবহিত করেন। তারই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর রাতে শহরের চকবাজার এলাকার শাহজাহান মার্কেট থেকে আটক করা হয় হাবিবুর রহমান হবিবরকে। ওই ঘটনায় শহরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরদিন ১১ ডিসেম্বর প্রতারিত যুবকদের একজন বাদী হয়ে প্রতারক হাবিবুর রহমানের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করে। জামালপুর শহরের দেওয়ানপাড়া মহল্লার ইউনুস আলীর ছেলে হবিবর বর্তমানে শহরের দিঘারপাড় মহল্লায় শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি হাইস্কুলে চাকরি করে ২০০৪ সালে অবসর নিলেও বর্তমানে দিঘারপাড়ে একটি প্রাইভেট স্কুলে স্বল্প বেতনে চাকরি করছেন। তবে তিনি কি কারণে বা কিভাবে ওই প্রতারণার সাথে জড়িয়েছেন সে সম্পর্কে পরিবারের লোকজন কিছুই জানে না- এমন দাবি স্থানীয় সূত্রের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নিরাপদ সড়ক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আমন চাল সংগ্রহের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads