ads

বৃহস্পতিবার , ১৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিজয় দিবসকে ঘিরে লাল-সবুজের পতাকা বিক্রির ধুম

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে বিজয় দিবসকে ঘিরে লাল-সবুজের পতাকা বিক্রির ধুম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহিদুল খান সৌরভ, শেরপুর : মহান বিজয়ের মাস শুরু হলেই লাল-সবুজের পতাকা, পোশাক বিকিকিনি বেড়ে যায় সারাদেশে। এর ব্যতিক্রম ঘটেনি শেরপুর জেলাতেও। শহরের রাস্তা-ঘাটে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। ফেরিওয়ালারা তাদের কাঁধে বা সাইকেলে করে ছোট-বড় বিভিন্ন আকারের লাল-সবুজের পতাকা বিক্রি করছেন।
কখনও আবার দেখা যাচ্ছে শহর ছেড়ে গ্রামেও। শেরপুর জেলার বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পতাকা বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের লাভও বেশ ভালোই হচ্ছে। বিভিন্ন অফিস, আদালত, ঘরবাড়ি থেকে শুরু করে যানবাহনেও লাগানো হচ্ছে জাতীয় পতাকা।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পায়ে হেঁটে বা সাইকেলে করে বিক্রেতারা পতাকা বিক্রি করছেন, যা কিনছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা শহরের খরমপুরে পতাকা বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকায় পতাকা বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট পতাকা ১০ টাকা, মাঝারি পতাকা ৫০ টাকা থেকে ৮০ টাকা এবং বড়গুলো ১৫০ থেকে ২০০ টাকা।
পতাকা বিক্রি করার সময় শেরপুর শহরের চকবাজারস্থ শহীদ মিনারের সামনে কথা হয় মোহাম্মদ আশরাফের সাথে। তিনি জানান, আমি গত মঙ্গলবার জামালপুর থেকে পতাকা বিক্রি করার জন্য শেরপুরে এসেছি। আমার সাথে আরও ২ জন এসেছেন তারা হলো মানিক ও রাসেল মিয়া । পতাকা বিক্রি করে বেশ ভালো লাভ হচ্ছে। গত বছর বিজয়ের মাসে পতাকা বিক্রি করে আমার প্রায় ৫ হাজার টাকার মত লাভ হয়েছিল।
আশা করছি, এ বছরও হবে ইনশাআল্লাহ । তিনি আরও বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর, একুশে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পতাকা বিক্রি করি। অনেক বেকার যুবক পতাকা বিক্রি করে লাভবান হচ্ছেন। এর বাইরে আমি রাজমিস্ত্রির কাজ করি। পতাকা বিক্রিতে লাভ হওয়ায় আমি সব দিবসগুলোতে শুধু জাতীয় পতাকাই বিক্রি করি।
কথা হয় আরেক পতাকা বিক্রেতা মো. রহিমের সাথে। তিনি বলেন, আমি পায়ে হেঁটে শেরপুর শহরের বিভিন্ন স্থানে পতাকা বিক্রি করছি। এখন ক্রেতা কিছুটা কম। তবে দু’একদিনের মধ্যে পুরোদমে পতাকা বিক্রি শুরু হবে। আমরা ঢাকা থেকে পতাকা কিনে এনে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করি। আমাদের মত অনেকেই এ ব্যবসা করে সংসারের খরচ মেটাচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নয়নের গতি চলমান রাখতে আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে… পরবর্তী সংবাদ বিএনপি কাজ না করে মানুষের হক খেয়ে ভোট…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads