শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে নিরাপদ সড়ক কর্মসূচী উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় পৌরসভায় ওই কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে ১২ ডিসেম্বর বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের হলরুমে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় । প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ এলজিইডি নবিদেপ এর প্রকল্প উপপরিচালক মো. মিজানুর রহমান শেখ। পৌর মেয়র আবু সাইদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ এলজিইডি নবিদেপ প্রকল্প উপ-পরিচালক আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবিদেপ এর ডিএসএম কনসালটেন্ড শামছুল আরেফিন।
সড়ক দুর্ঘটনা হ্রাসে নানা দিক নিয়ে আলোচনা করেন নবিদেপ এর রোড সেফটি স্পেশালিষ্ট ডিএসএম কনসালটেন্ট তামজিদ সারোয়ার। কর্মশালায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।









