ads

মঙ্গলবার , ৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পরিবেশের প্রভাব নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৫
শ্রীবরদীতে পরিবেশের প্রভাব নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রাম এর আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে কর্মশালার নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আনিছুর রহমান।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ডা.সৈয়দ আলী আহছান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন তালুকদার, উপজেলা পরিসংখ্যানবিদ আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রহুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাছিমা আকতার, উপজেলা যুবউন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা স্যানিটারী অফিসার একেএম মাসুদুর রহমান, শিল্প ও বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আসলাম মিয়া প্রমূখ। এতে দায়িত্বরত ডাক্তার, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আমন আবাদে বাম্পার ফলন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads