ads

মঙ্গলবার , ৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আমন আবাদে বাম্পার ফলন

খবর টি পড়েছেন : ২৪২
নালিতাবাড়ীতে আমন আবাদে বাম্পার ফলন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে এবারের আমন আবাদে বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে অন্যান্য জিনিসপত্রের তুলনায় শুধুমাত্র ধানের দাম কম থাকায় কৃষকের মুখের হাসি মøান হয়ে গেছে বলে কৃষকরা জানান।
নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার আমন আবাদে ২২ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছিল। এরমধ্যে ৩ হাজার ৮শ হেক্টর হাইব্রিড জাতের, ১০ হাজার ৩৮০ হেক্টর উফসী জাতের ও ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান লাগানো হয়। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলনও বেশ ভাল হয়েছে। ইতোমধ্যে কৃষক তাদের সোনার ফসল কাটতে শুরু করেছেন।
স্থানীয় ধান ব্যবসায়ী হাফেজ মোঃ আব্দুল্লাহ বলেন, পাইজাম ধানের বর্তমান বাজার দর ৮৫০ থেকে ৯শ টাকা, ব্রি-ধান ৪৯ জাতের ৬শ থেকে ৬৫০ টাকা, স্বর্ণলতা (স্থানীয়) জাতের ৫৫০ থেকে ৬শ টাকা, ধানী গোল্ড (হাইব্রিড) জাতের ধান ৬২০ থেকে ৬৩০ টাকা আর সুগন্ধী তুলসীমালা ও চিনি শাইল জাতের ধান ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩শ টাকা দরে কিনছেন।
শেকেরকুড়া গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, ১ একর জমি আবাদ করতে কৃষকের খরচ হয় ২০ থেকে ২২ হাজার টাকা। এরমধ্যে বীজতলা তৈরি বাবদ ১ হাজার, জমি চাষ বাবদ ৩ হাজার টাকা, রোপন বাবদ ৩ হাজর, সার-বিষ বাবদ ৪ হাজার, আগাছা দমন বাবদ ৩ হাজার, ধান কাটা বাবদ ৫ হাজার, মাড়াই বাবদ ২ হাজার টাকাসহ উৎপাদন খরচ হচ্ছে ২১ হাজার টাকা। এরমধ্যে কৃষকের নিজের শারীরিক শ্রমতো আছেই। আর দিন হাজিরা কাজের লোকের মজুরী ৫শ টাকা।
দুধকুড়া গ্রামের কৃষক সাবের উদ্দিন বলেন, ব্রি-ধান ৪৯ জাতের বর্তমান বাজার দর ৬শ টাকা করে হলে একর প্রতি ৪০ মন (শুকনা ধান) উৎপাদন ধরে হিসেব করে বিক্রয় মুল্য আসে ২৪ হাজার টাকা। এখান থেকে উৎপাদন ব্যয় ও কৃষকের নিজের শ্রম বাদ দিলে কিছুই লাভ থাকে না। কৃষকরা তাদের উৎপাদিত ধান বিক্রি করে সংসার চালায়। অন্যান্য জিনিসের তুলনায় শুধুমাত্র ধানের দামই কম। তাই সরকার যদি বিদেশ থেকে চাল আমদানি না করে কৃষকদের কাছ থেকে ন্যায্য ধরে ধান বা চাল ক্রয় করত তাহলে কৃষকরা কোনমতে চলতে পারত।
আন্ধারুপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, কিছুদিন আগেও ১০ টাকা কেজি দরে সরকার চাল বিক্রি করেছে। এর প্রভাব বর্তমানে ধানের বাজারে পড়েছে। তাই কৃষক দেশের মানুষের খাদ্যের যোগান দেয় সরকার যদি কৃষকের ধানের ন্যায্য মুল্য না দেয় তাহলে কৃষক কিভাবে বাঁচবে ?
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ ইকবাল বলেন, প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকায় এবার নালিতাবাড়ীতে বাম্পার ফলন হয়েছে। তিনি আরও বলেন, কৃষকের অভিযোগ ঠিক না, তারা এবারের বাম্পার ফলনে ধানও বেশি পেয়েছে। সরকার ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি কেজি চাল ৩৬ টাকা দরে ক্রয় করার সিন্ধান্ত নিয়েছে। এতে কৃষকরা লাভবান হবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পরিবেশের প্রভাব নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads