ads

মঙ্গলবার , ৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৯
শ্রীবরদীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদস নির্বাচনকে সামনে রেখে ৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নুুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব শাকিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াছেক বিল্লাহ বিল্লাল, আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহাম্মদ আলী লাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেল প্রমুখ।
ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-মহিলা চেয়ারম্যান লাবিনা আকতার লিমা, জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল্লাহসহ সকল ইউনিয়ন ও মহল্লা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পরিবেশের প্রভাব নিয়ে কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads